ছয় বছরে তিন গুণের বেশি বেড়েছে সারা আলি খানের সম্পত...
বলিউড অভিনেত্রী সারা আলি খানের আনুমানিক সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪১ কোটি রুপি। ২০১৯ সালে তাঁর সম্পদের পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি রুপি। অভিনয়, বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচার থেকে আয় বাড়ায় ছয় বছরের ব্যবধানে তাঁর সম্পত্তি তিন গুণেরও বেশি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।