‘গোলাপি বাস’ নিয়ে ট্রল, ক্ষোভ ঝাড়লেন সাদিয়া আয়মান...
নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘গোলাপি বাস’ সেবা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও কটূক্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তার মতে, সমস্যাটি বাসের রং বা নাম নিয়ে নয়; বরং নারীদের সাফল্য ও স্বাবলম্বী হয়ে ওঠাকে নেতিবাচকভাবে দেখার মানসিকতাই মূল সমস্যা।