১৪ লাখের বেশি কৃষকের ঋণ মওকুফ, ছাড়ের সীমা বাড়ালেন ...
তামিলনাড়ুর কৃষকদের জন্য বড় ধরনের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। আগের সর্বোচ্চ ৫০ হাজার রুপির সীমা বাড়িয়ে ৭৫ হাজার রুপি করা হয়েছে। এতে ১৪ লাখের বেশি কৃষক উপকৃত হবেন। পাশাপাশি ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত কৃষিঋণ নেওয়া নির্দিষ্ট কৃষকদের অতিরিক্ত ছাড় দেওয়ার জন্য প্রায় ৯৫৩ কোটি রুপি ব্যয়ের ঘোষণা দেওয়া হয়েছে।