অভিনয়ের পাশাপাশি ব্যাংকিং পেশায় তমা মির্জা...
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) হিসেবে প্রায় তিন মাস ধরে দায়িত্ব পালন করছেন তিনি। তবে নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় ছাড়ার কোনো পরিকল্পনা নেই তার।