অপুর ঘুরে দাঁড়ানোর ‘শিকার’, বড় পর্দায় নতুন নায়ক মু...
দীর্ঘ বিরতির পর ‘শিকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। থ্রিলারধর্মী এই সিনেমায় তার বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেতা মুরতজা পলাশের। নেপালের পোখারায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং। অপুর জন্য এটি যেমন নতুন করে দর্শকের আস্থা অর্জনের সুযোগ, তেমনি পলাশের জন্য বড় পর্দায় নিজের পরিচয় তৈরি করার বড় পরীক্ষা।