সহিংসতানির্ভর সিনেমায় আগ্রহী নন রাধিকা আপ্তে, নারী...
সহিংসতানির্ভর সিনেমার জনপ্রিয়তা নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। একই সঙ্গে তিনি বলেছেন, নারীপ্রধান সিনেমার প্রেক্ষাগৃহে ভালো সূচনা পাওয়ার সুযোগ এখনো সীমিত। আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের ক্ষেত্রে ব্যবসায়িক প্রত্যাশা তুলনামূলক বেশি থাকলেও অন্য অভিনেত্রীদের জন্য পরিস্থিতি কঠিন।