অস্কারে বাংলাদেশের চলচ্চিত্র নির্বাচন নিয়ে অনিয়মের...
৯৯তম অস্কারে বাংলাদেশের চলচ্চিত্র নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনিয়ম, অস্বচ্ছতা ও প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছেন চলচ্চিত্র সংসদ-সংশ্লিষ্ট ব্যক্তিদের একাংশ। সদস্য সংগঠনগুলোর অংশগ্রহণ, কমিটির গঠন ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।