ধূমপায়ীদের রক্তে ৬ গুণ বেশি মাইক্রোপ্লাস্টিক, হৃদ্...
নতুন এক গবেষণায় দেখা গেছে, ধূমপায়ীদের হৃদ্যন্ত্রে রক্ত সরবরাহকারী রক্তনালির রক্তে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক শনাক্ত হওয়ার সম্ভাবনা অধূমপায়ীদের তুলনায় প্রায় ছয় গুণ বেশি। একই গবেষণায় হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীদের রক্তে এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা বেশি পাওয়া গেছে। তবে গবেষকরা স্পষ্ট করেছেন, মাইক্রোপ্লাস্টিক সরাসরি হার্ট অ্যাটাক ঘটায় এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি।