নতুন গান ‘নজর যেন না লাগে’ নিয়ে আলোচনায় বাঁধন সরকা...
নতুন গান ‘নজর যেন না লাগে’ প্রকাশের পর ইতোমধ্যে ইউটিউবে দুই লাখের বেশি দর্শক-শ্রোতার কাছে পৌঁছেছে বলে জানিয়েছেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। সামনে রয়েছে নতুন রবীন্দ্রসংগীত, একাধিক মৌলিক গান এবং লন্ডনে কনসার্টে অংশ নেওয়ার পরিকল্পনা।