মাইক্রোপ্লাস্টিক: নীরব বিষের থাবা, কীভাবে ঢুকছে শর...
প্রতিদিন খাবার, পানি, বাতাস এমনকি টুথপেস্টের মাধ্যমেও মানুষের শরীরে প্রবেশ করছে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক। গবেষণায় ইতোমধ্যে রক্ত, ফুসফুস, যকৃত, প্লাসেন্টা ও মস্তিষ্কেও এর উপস্থিতি মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ভবিষ্যতের অন্যতম বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে।