বিরতি ভেঙে ওটিটিতে নুসরাত ফারিয়া, আসছেন ‘লাপাত্তা’...
দীর্ঘ বিরতির পর আবারও ওটিটি কনটেন্টে ফিরছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয় পরিচালিত কমেডি-থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’য় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এতে আরও অভিনয় করবেন নাসির উদ্দিন খান ও শাহরিয়ার নাজিম জয়। বছরের শেষ দিকে আইস্ক্রিনে মুক্তির পরিকল্পনা রয়েছে ওয়েব ফিল্মটির।