আগামীকাল ‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর গ্র্যান...
চিকিৎসকদের পেশাগত পরিচয়ের বাইরের প্রতিভা, ব্যক্তিত্ব ও সৃজনশীলতা তুলে ধরতে আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামীকাল ২৪ অক্টোবর। ঢাকার লা মেরিডিয়ান হোটেলে বিকেল ৪টায় শুরু হতে যাওয়া এই আয়োজনে বিচারক হিসেবে থাকছেন বিদ্যা সিনহা সাহা মীম, ডা. আব্দুন নূর তুষার, ডা. এজাজুল ইসলাম ও ডা. আশীষ কুমার চক্রবর্তী।